১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে এক র্বণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালন করা হয় বিদ্যালয়ে । রবিবার অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দীন । অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনীর ওপর আলোচনা করেন আড়পাড়া কামারখালী ফাজিল (বি.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খন্দকার নাজিম উদ্দীন , কামারখালী সরকারী আঃ রঊফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ, বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মাওলানা আঃ সাত্তার মোল্যা, কামারখালী চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা আমিন উদ্দীন জিহাদী প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন কামারখালী সরকারী আঃ রঊফ কলেজের প্রভাষক আ.ফ.ম মহিউদ্দীন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর রশীদ, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন, মিটাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ , আড়পাড়া কামারখালী ফাজিল (বি.এ) মাদ্রাসার প্রভাষক আতাউর রহমান মিয়া, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট প্রমুখ । কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামছুল হক পরিচালনায় ও সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য , কর্মচারীবৃন্দ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নাজির আহম্মেদ। তবারক বিতরন করে উক্ত অনুষ্ঠান সুষ্ট ও সুন্দরভাবে শেষ করেন।