কামারখালী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম- হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শনিবার ১৬-০৪-২০২২ইং তারিখে সুষ্ঠ ও সুন্দর এবং নিরপেক্ষভাবে হয়ে গেল। এই নিয়োগ পরীক্ষায় প্রার্থী ছিল ১৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করে ৮জন। আর পরীক্ষায় অনুপস্থিত ৫জন। এর মধ্যে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় এবং সনদপত্র মূল্যায়নে ৪৭.৮০ নাম্বার পেয়ে নিয়োগ পরীক্ষায় মোঃ সাজেদুল শেখ (৬), পিতাঃ চাদ আলী শেখ, ১ম স্থান অধিকার করেছে। যার জন্য তিনি নিয়োগের জন্য চুড়ান্ত সুপারিশ কৃত। নিয়োগ বোর্ডে সকল পরীক্ষায় উপস্থিত ছিলেন মধুখালী মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, ঢাকা ডিজি অফিসের প্রতিনিধি সামসুল আলম প্রধান শিক্ষক কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, অত্র প্রতিষ্টানের নিয়োগ বোর্ডের, সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান , প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান মুরাদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্য, কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।