কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার সুনামধন্য কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-অপ্ট সদস্য ডাঃ শামসুল আলম সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত অত্র স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার সহ সহকারী শিক্ষকগন সহ সম্মানিত অভিভাবক, গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ।