১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বই বিতরণ উৎসব-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ক্লাস্টারের মধ্যে সুনাম ধন্য উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১লা জানুয়ারী -২০২৩ ইং রোজ রবিবার বিনামূল্যে বই বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার। উক্ত উৎসবে সভাপতিত্ব করেন এস.এম.সি সভাপতি রিক্তা পারভীন।

বই বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার , এস.এম.সি কমিটি ও পিটিএ কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী প্রমুখ। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে আনন্দ মূখর পরিবেশে বই গ্রহণ করেন। প্রায় দুই বছর পর এমন উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করতে পেরে শিক্ষকমন্ডলী খুশি এবং বই পেয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও খুশি।