৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ও আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাগনের ১৫ই আগস্ট পালন-২১

পতাকা উত্তোলন

কামারখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন ও তাদের প্রজন্মের সন্তানরা প্রধান অতিথি মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়ার উপস্থিতিতে কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস এর কামারখালী বাজার মেসার্স বিশ্বাস ট্রেডার্স এর সামনে রবিবার সকাল ৯টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন,

মাল্য দান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, জীবনী আলোচনা শেষে বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার প্রতি কামারখালী ও আড়পাড়া মসজিদ-মন্দিরে, দোয়া -মাহফিল ও মুনাজাতের মাধ্যমে তবারক বিতরন করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন।