কামারখালী বাজারের তালহা মার্কেট শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকারের গলির আবু তালহা মার্কেট বৃহস্পতিবার মাগরিব নামাজ বাদ দোয়া -দুরুদ, জিকির, আল্লাহ এবং আল্লাহর রাসুলের পবিত্র কালাম তেলওয়াতের এবং তবারক বিতরনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো।

জিকির পরিচালনা করেন কারী মোঃ ইসরাঈল হোসেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলখানা মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মোঃ আঃ সালাম মিয়া। উক্ত মার্কেট উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম(মুরাদ), সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল শত শত মানুষ শরীক হন।

মার্কেট এর মালিক মোঃ মতিয়ার রহমান শেখ এন্ড গং সবার নিকট দোয়া চেয়ে এবং মার্কেটের জন্য উত্তরাত্তর মঙ্গল এবং সকলের সহযোগীতা কামনা করে অনুষ্ঠান শেষ করেন।