১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৈশাখী কম্পিউটারের পরিচালক রিয়াদ মন্ডলের ২৫তম জন্ম দিন পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মন্ডল পরিবারের কৃতি সন্তান কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল এর ভাতিজা কামারখালী বাজার পোদ্র্ার মাকেট, বৈশাখী কম্পিউটার এর পরিচালনা পরিচালক মোঃ রিয়াদ মন্ডলের ২৫তম জন্মদিন বুধবার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে পালিত হয়। জন্ম দিন পালনের সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী আশা-১ অফিসের শাখা ব্যবস্থাপক বাবুল আক্তার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রতিষ্টানের পরিচালক এর জীবন উন্নত এবং প্রতিষ্টানের উত্তরাত্তর উন্নতি ও মঙ্গল কামনা করে মিস্টি বিতরন করে ও কেক কেটে অনুষ্টান শেষ করেন।