৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী বাজারে একরাতে ৪ দোকানে চুরি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজারে একরাতে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় নগদ ২০ হাজার টাকা ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। সোমবার (২৫শে এপ্রিল ) দিবাগত রাতে কামারখালী বাজারে ৪টি দোকানে চুরির এ সব ঘটনা ঘটেছে। কামারখালী বাজারের মেইন রোডের প্রিয়ন্তী জুয়েলার্স ও মুদি দোকান এবং কাপড়ের দোকানের স্বত্ত¡াধিকারী কোমল সেন জানান, মঙ্গলবার দোকান খুলে দেখেন তার দোকানের চালের উপরের টিন কেটে নগদ ১৬ হাজার টাকা ও স্বর্নের দোকান এবং কাপড়ের দোকানের মালামাল নিয়ে যায়।

এতে তার প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও একই সময় পাশের নিউ সনি ইলেকট্রিক দোকানদার মোঃ আকরামুজ্জামান এর দোকানের চালের টিন কেটে ক্যাশ বাক্য্র ভেঙ্গে নগদ প্রায় ৪০০০টাকা সহ মালামাল নিয়ে গেছে চোরেরা। কামারখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ ছালাম মন্ডল ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ সংবাদ পেয়ে দোকান গুলো পরিদর্শন করেন এবং মারিকের সাথে আলাপ আলোচনা করেন।