১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী বাজারে নোংরা-দুর্গন্ধ পানিতে জন-দুর্ভোগ বাড়ছে দেখার কেহ নাই

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী হাট বাজারে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা-বিক্রেতারা। এই বাজার উপজেলার সবচেয়ে বড় হাট। দীর্ঘদিন ধরে কাদা আর ময়লা আবর্জনায় পরিপুর্ণ দুর্গন্ধে হাট বসায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দুর্গন্ধ যুক্ত বাতাসে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে পরিবেশে মারাত্মক ক্ষতি করছে। এতে রোগব্যধি দেখা দিচ্ছে প্রতিনিয়ত। অথচ এই কামারখালী হাট বাজার থেকে বছরে লক্ষ-লক্ষ টাকা ইজারা বাবদ আয় হলেও বাজারের পরিবেশের বিষয়টি নিয়ে যেন ভাবার কেউ নেই। সরেজমিনে দেখা গেছে, কামারখালী হাট বাজারে ময়লা রাখা ডাসবিনের কোন ব্যবস্থা নেই। পুরার্তন ড্রেনেজ গুলো অকেজো হওয়ায় কাদা আর নোংরা পানির পাশাপাশি প্লাষ্টিকের ছোট বড় ব্যাগ দিয়ে ড্রেন ভর্তি হয়ে গেছে। এসব ময়লা যুক্ত জায়গায় বসবাস শুরু করেছে মাছি আর জীবাণুযুক্ত পোকা মাকড়।

এসব মাছি ও পোকা-মাকড়ের উপদ্রবে বাজারে যাওয়া দুস্কর হয়ে পড়েছে সাধারণ মানুষের। এরপরেও বাধ্য হয়েই ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ দিনের পর দিন তাদের নিত্যদিনের কেনাকাটা করছেন। পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সুইপাররা ঠিকমত ময়লা-আবর্জনা পরিস্কার করে না যেখানে -সেখানে রেখে দেয়। আবার এই হাট-বাজারে তেমন কোন ভালো ল্যাট্রিন নাই । যা আছে তা আবার নোংরা আর নোংরা। ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ সরকার প্রতি বছর এ হাট থেকে লাখ লাখ টাকা ইজারা বাবদ রাজস্ব আদায় করলেও পানি নিস্কাশনের জন্য ড্রেনগুলো সংস্কার না করার ফলে কাদা ময়লা ও আবর্জনায় বন্ধ হয়ে গেছে। দূর্গন্ধে বাজারে হাটা চলা করা বড়ই কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়াও দোকান দাররা তাদের দোকানের সম্মুখ ভাগ উচুঁ করে নেওয়ায় গলি গুলো নিচু হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ময়লাযুক্ত কাদাসহ ড্রেনের উপচে পরা পানি ও বৃষ্টির পানি জমে থাকায় সব চেয়ে খারাপ অবস্থার সৃষ্ঠি হচ্ছে মাছবাজার ও সবজি বাজার গুলোতে। এর পরেও ক্রেতা বিক্রেতাসহ জনসাধারণ ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি ও কাদা উপর থেকেও হাটাচলা ও সওদা করছেন। কামারখালী হাট বাজারের ব্যবসায়ীরা জানান, জীবন-জীবিকার তাগিতে আমরা দীর্ঘদিন ধরে পঁচা দুর্গন্ধের মধ্যেই বসে ব্যবসা পরিচালনা করছি। ইজারাদারতো শুধু তাদের ইজারা তোলেন। আমাদের দুর্ভোগের শেষ নেই। বাজারের ড্রেন গুলো পরিস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই কাদা জমে গিয়ে দুগূন্ধের সৃষ্টি হয়। আমরা বাধ্য হয়ে পঁচা দুর্গন্ধ সহ্য করেই আছি।

তারা কামারখালী হাট বাজারের পানি নিস্কাশনের জন্য ড্রেনগুলো সংস্কার করার দাবি জানিয়েছেন। কামারখালী হাট বাজারের ইজারাদার শেখ আঃ রাজ্জাক লিটন ও জসীম মন্ডল জানান, আমরা টাকা দিয়ে ইজারা নিই। আমাদের করার কি আছে। তবে বিষয়টি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হবে। কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক জানান, বাজারে ময়লা আবর্জনায় ড্রেনেজ বন্ধ হয়ে যাওয়ায় পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া চাউল, তরকারী, মাছ , গোশত বাজারের অবস্থা খুবই খারাপ। বিষয়টি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ব্যপারে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী বলেন আশাকরি অল্প কিছুদিনের মধ্যেই কামারখালী হাট বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য বরাদ্দ আসলে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।