১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালী বাজারে মাছ ওজনে কম বিক্রী ও ক্রেতার পোশাক নস্টের অভিযোগ

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মাছ বাজারে ক্রেতার ওজনে কম দেওয়ার ও তাফালে পানি রেখে মাছের পানি ছিটিয়ে ক্রেতাদের পোশাক নষ্ট করার অভিযোগ উঠেছে। সংবাদ শুনে মাছ বাজারে গিয়ে দেখা যায় প্রায় বিক্রেতার বাটখারা ওজনে কম ও তাফালে পানি ভর্তি মাছ রেখে মাছের পানি ছিটে ক্রেতার পোশাক নস্ট হওয়ার সত্যতা পাওয়া যায়। এ ব্যপারে মাছ বিক্রেতার সাথে কথা বলে জানা যায় তারা বেশী দামে মাছ কিনে লাভবান হওয়ার জন্য ওজনে কম দিয়ে ক্রেতার নিকট বিক্রী করছেন আর মাছ তাজা রাখার জন্য এই ব্যবস্থা। আর ক্রেতার নিকট জানতে চাইলে তারা বলেন আমরা তো মাছের দাম কম দেয় না তাহলে আমাদের ওজনে কম দিবে কেন। এ ব্যপারে হাট মালিকের পক্ষ থেকে জসিম মন্ডল বলেন আমাদের হাটে ওজনে কম দেওয়ার কোন সুয়োগ নাই আর তাফালে মাছ রেখে কারও পোশাক নস্ট করা যাবে না। তিনি আরও বলেন যাহারা ওজনে কম দিবে ও তাফালে মাছ রেখে পানি ছিটাবে তাদের আইনের মাধ্যমে কঠিন শাস্তি ও জরিমানা করা হবে। তাই ভুক্তভোগী ক্রেতাদের প্রশাসনের নিকট জোরালো দাবী বাজারে ডিজিটাল পালা ও ওজনে ঠিক এবং তাফালে পানি না রেখে মাছ বিক্রী না করার জন্য বাজার মনিটরিং করা হোক।