১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী বাজার ও ইলিশ আড়তে চিংড়িতে ‘বিষাক্ত জেলিতে সয়লাব’, এ যেন টাকা দিয়ে মৃত্যু কেনা

মধুখালী প্রতিনিধিঃ :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মাছের বাজারে মোটাতাজা গলদা চিংড়ির বেশ কদর। দেদারছে বিক্রি হয় গলদা চিংড়ি। আর এই সুযোগ কাজে লাগিয়ে কামারখালী বাজারের ইলিশ আড়ৎদার ও অসাধু ব্যবসায়ীর মাধ্যমে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে জীবননাশী বিষাক্ত জেলি। গলদা চিংড়ি বিক্রির আগে তাতে বিষাক্ত জেলি দেওয়া হচ্ছে। যা বিভিন্ন রোগের কারণ হতে পারে বলছেন ডাক্তাররা। কামারখালী বাজারে দেখা গেছে, ইদানিং মাছের বাজারে গলদা চিংড়ির বেশ আমদানি। অনেকটা কম দামেই বিক্রি করা হচ্ছে মোটাতাজা চিংড়ি। কম দামে বিক্রির কারণ জেলি দিয়ে ছোট মাছকে তড়িৎ বড় করার চেষ্টা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছেুক একজন ক্রেতা অভিযোগ করলেন,

‘চিংড়ি মাছে জেলি দেওয়ার পর তা আকারে বড় হয়ে যায়। ওজনও বেড়ে যায় কয়েকগুন। পরে রান্না করলে আবার আগের ছোট আকারই ধারণ করে। তবে ব্যবসায়ীরা অল্প কিছু টাকা বেশি পাওয়ার ও মানুষের ক্ষতি করার জন্য এসব করছেন। চিংড়িতে জেলি পুশ করে বিক্রির করার ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী বলেন জেলি মিশ্রিত অসাধু চিংড়ি ব্যবসায়ীদের ধরতে শীঘ্রই মৎস্য কর্মকর্তাকে বলে অভিযান চালানো হবে।