কামারখালী বাজার পোদ্দার গলির বেহাল দশা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের পোদ্দার গলির বেহাল দশা। বর্তমান কামারখালী বাজারে ঢোকার এই পোদ্দার গলি পরিচিত ও জনবহুল গলি হওয়ায় ভারী যানবাহন চলাচলে রাস্তার ইট উঠে বেহাল দশা হয়ে গেছে কারও চোখে কোন ব্যথা নাই। তাছাড়া গলিতে যে সকল ব্যবসায়ীরা দোকানদারী করছে এদের দোকানের সামনে ময়লা-আবর্জনা রেখে নোংরা করে রেখেছে। তাই পথ চলাচলকারীদের স্থানীয় সরকারের নিকট দাবি অচিরেই নোংরা গলি পরিস্কার ও রাস্তা মেরামত অতি জরুরী তা না হলে রোগ -ব্যাধি ও ময়লা-আবর্জনায় মানুষ জরাজীর্ণ এবং অতিষ্ঠ হয়ে যাবে।