১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী বাজার সরকারের মোড় যানজট, দেখার মানুষ আছে, নিরসনে কেহ নাই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের অরুন সরকারের মোড় বিশাল যানজট। এই মোড় ঝুকিঁপূর্ন তার কারন হচ্ছে এই রাস্তা দিয়ে মধুমতি নদী ভাঙ্গনের মেরামতের কাজের ব্লক নিয়ে ট্রলি যাওয়ার কারনে ও ভ্যান এবং অটোরিকসা, মোটর সাইকেল, সাধারন মানুষের যাতায়াতের যানজট এবং প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে এই সরকারের মোড় সুমনের সিংগারা পুড়ির দোকান । সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা যায় এই মোড়ে এই সুমনের দোকান সরানো হলে আর যানজট থাকবে না এবং সাধারন মানুষের ঝুকিঁ নিয়ে চলতে হবে না আর কারো প্রানহানি ঘটবে না ।

আরো জানা যায় সামনে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমের আগে জরুরীভাবে ব্লকের কাজ করতে হবে তাই কাজ দ্রুত করার কারনে এবং এই সুমনের সিংগারা পুড়ির দোকান থাকার কারনে মোড় ঘুরতে চরম ঝুঁিক হচ্ছে । আবার যখন এক সঙ্গে অটো রিকসা, ভ্যান, ট্রলি চলে আসে তখন সুমনের সিংগারা পুড়ির দোকানের কারনে মোড় ঘুরতে চরমঝুঁিক বহন করতে হয় । তাই নদীর ভাঙ্গন মেরামত কাজ এবং মোড়ের যানজট সরাতে মোড়ের সুমনের দোকান সহ আর দোকান সরালে যানজট নিরসন হবে । তাই স্থানীয় জনসাধানের স্থানীয় সরকার তথা উপজেলা প্রশাসনের নিকট জোরালো দাবী জনসাধানের প্রানহানি ঘটার কথা চিন্তা করে অচিরেই সুমনের দোকান সরিয়ে মোড়ের যানজট নিরসন করা হোক ।