১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ বেকারী রুটি বিক্রি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে এক ট্রেড লাইসেন্সে বিভিন্ন মালামাল বিক্রি করে এই অভিযোগ থাকা সত্বেও মুদি দোকানে ডেট সংযুক্ত মেয়াদ উত্তীর্ন বেকারী মালামাল বারেক স্টোরে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এমন একটি ঘটনা ঘটে কামারখালী বাজার বারেক স্টোরে। এই স্টোরের মালিক বারিক এর ছেলে দোকানদার মোঃ শরিফুল ইসলাম গত ২৮-০৫-২০২২ইং তারিখে এক ক্রেতার নিকট অলটাইম হোয়াইট ব্রেড মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রি করে। যাহা প্যাকেটে উৎপাদন তারিখ ২১-০৫-২০২২ইং থেকে মেয়াদ উত্তীর্ণ তারিখ ২৫-০৫-২০২২ইং এর পরেও ২৮-০৫-২০২২ইং তারিখে সেই রুটি বিক্রি করে ২৫টাকা। যাহা খাদ্য আইনে নিষিদ্ধ নয় কি। এই রুটি খেয়ে একজন সচেতন নাগরিক অসুস্থ হয়েছে।

তাছাড়া কামারখালী সরকারী উদ্দীপন বিদ্যানিকেতন প্রাথমিক বিদ্যালয়ের সাথে দোকান বারেক স্টোর। এই স্টোর থেকে স্কুলের কচি শিশু ছাত্র-ছাত্রী বিভিন্ন খাদ্য দ্রব্যে কিনে খায়। যাহা কেহ এই খাদ্য দ্রব্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে না এই ভাবে বিক্রি করে । আর ছাত্র-ছাত্রীরা তাড়াহুড়া করে কিনে নিয়ে খায় যাহা যে কোন মূহূর্তে দূর্ঘটনা যেতে পারে। তখন দায়ী কে হবে, জান যাবে অভিভাবকের, ক্ষতি হবে পরিবারের আর মান যাবে স্কুলের। আর দোকানদারের এর নিকট জিজ্ঞাসা করলে বলবে ভ‚ল হয়ে গেছে। এই ব্যপারে কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ইমন এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন এই রুটি প্রান কোম্পানীর রুটি।

তিনি আরও বলেন আমরা কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ রুটি বিক্রি করিনা । এটা দোকানদার দায়ী। তাই অচিরেই মুদি দোকান থেকে বেকারী মালামাল বেকারীর দোকানে বিক্রি করার অনুমতি দেওয়া হোক আর মুদি দোকানে বিক্রি বন্ধ করা হোক এটাই সচেতন নাগরিক এবং অভিভাবকের প্রশাসনের ও ভোক্তা অধিকারের নিকট জোর দাবী। পরিশেষে বারেক স্টোর সহ কামারখালী বাজারের প্রতিটি দোকানের মুদি ও বেকারীর দোকান গুলো মনিটরিং করা একান্ত প্রয়োজন বলে সাধারন ক্রেতা ও অভিভাবকরা প্রশাসনের নিকট জোর দাবী জানান।