কামারখালী মোল্যাপাড়ার মানুষের জনদূর্ভোগ

মধুখালী প্রতিনিধি ঃ
কামারখালী মুরগী বাজার থেকে মোল্যা পাড়া মাঠ পর্যন্ত ইটের রাস্তার বেহাল দশা, রাস্তা ভাঙ্গা, রাস্তার ইট খসে খসে পড়ে গর্ত হয়ে যাচ্ছে। রাস্তার পাশের্^ খাল। খালের পানি নোংরা আর নোংরা। খালে তেমন কোন স্রোত নাই। খাল ভরাট হয়ে যাচ্ছে। খালের পাশে প্রায় পাঁচ শতাধিক লোকের বসবাস। খালের ভিতর ময়লা-আর্বজনা ফেলে খাল ভরাট ও নোংরা করে রেখেছে। ফলে সৃস্টি হয়েছে র্দূগন্ধযুক্ত ময়লা আর মশার উপদ্রব। পাশে শেখ রাসেল কিন্ডার গার্টেন, কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নোংরা ও ময়লা আবর্জনার স্তুপ। সামনে স্লাব ভাঙ্গা ,

পথচলায় চরম ঝুঁকি। অন্ধকার বা বিদ্যুৎ চলে গেলে রাতে বেলা এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করা চরম সমস্যা ও জীবন মরন সমস্যা। এ ব্যাপারে এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় তাদের বুকভরা আশা তাদের এই রাস্তা ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট দাবী এবং আশাবাদী তাদের এই রাস্তা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের রাস্তা পাকা করে দিবেন কথা বলাবলি হচ্ছে লোকমুখে। যেহেতু বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রঊফ এর জন্মস্থান কামারখালী ইউনিয়ন। তাই এলাকা বাসীর প্রানের দাবী তাদের রাস্তাটি পাকা করা হোক । যাতে আর দূর্ভোগ না থাকে।
