কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম সাইফুর রহমান এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক কাজী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সভাপতি অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম সাইফুর রহমান।

এ ছাড়া আরও বক্তব্য দেন প্রভাষকদের সম্পাদক নাজমুল হাসান আকন্দ, অনুষ্ঠানের আহবায়ক বাংলা প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক কলিমুল্লাহ, প্রভাষক আব্দুল্লাহ আল- মতিন, প্রভাষক এনামূল হক শিকদার, সঞ্চালক কাজী আমিনুল ইসলাম,




কলেজের শিক্ষার্থী জায়েদ মৃধা, মিঠু শেখ, সামিউল আজিম প্রমূখ। অনুষ্ঠানের আহŸবায়ক ছিলেন বাংলা প্রভাষক হাফিজুর রহমান। সবশেষে প্রজেক্টরের মাধ্যমে বৈষম্য-বিরোধী ছাত্র-আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং গণঅভ্যুত্থানে ঘটনা প্রবাহ নিয়ে স্বল্পদৈর্ঘ্যে উপস্থাপন করেন আইসিটি শিক্ষক মোঃ জিল্লুর রহমান চৌধুরী (কাজল)। তাদের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে সঞ্চালক প্রভাষক কাজী আমিনুল ইসলাম অনুষ্ঠান শেষ করেন। উক্ত অনুষ্ঠানের আরো প্রভাষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।