কামারখালী সোনালী ব্যাংকের ম্যানেজারের বিদায় ও নতুন ম্যানেজারের বরণ অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী বাজার সোনালী ব্যাংক ম্যানেজার (পিন্সিপাল অফিসার) প্রতাপ কুমার দত্ত এর বিদায় ও নতুন ম্যানেজার(পিন্সিপাল অফিসার) মাকুসুদুর রহমান এর বরণ অনুষ্ঠান শনিবার সোনালী ব্যাংক কামারখালী শাখায় অনুষ্ঠিত হয়েছে। নতুন ম্যানেজার প্রিন্সিপাল অফিসার মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ম্যানেজার প্রতাপ কুমার দত্ত । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান চৌধুরী নান্নু , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী টার্গেট , সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ফজলুল হক মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বাগাট বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক শাহাদত হোসেন লাল, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালাল উদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান বিশ্বাস পান্না, বিশিষ্ট ব্যবসায়ী আলী আজম মোল্যা , বিশিষ্ট ব্যবসায়ী বাবলু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান বিশিষ্ট রমজান আলী , বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ত্রিনাথ পাল সহ সোনালী বাংকের কর্মকর্তা -কর্মচারী এবং ব্যবসায়ী বৃন্দ প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সেকেন্ড অফিসার জাহিদুর রহমান খাঁন । এ সময় বিদায়ী ম্যানেজার প্রতাপ কুমার দত্ত ও অফিসার দুলাল কুমার চৌধুরী এবং নবাগত ম্যানেজার মাকসুদুর রহমান (পিন্সিপাল অফিসার) কে শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
