১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী সোনালী ব্যাংক লিঃ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার সোনালী ব্যাংক লিঃ কামারখালী শাখার উদ্যোগে কামারখালী বাজার আলহাজ¦ রমিজ উদ্দিন বিল্ডিং এর ২য় তলায় ব্যাংক ভবনে সোমবার ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশগ্রহন করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) , কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ -সভাপতি মোঃ নুরুজ্জামান চৌধুরী নান্নু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, বালিয়াকান্দি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার, কামারখালী সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক মিয়া,

কামারখালী আইটি ফার্ম এন্ড এডুকেশন ডিজিটাল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিল্লুর রহমান চৌধুরী কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ও আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল(বিএ) মাদ্রাসার শিক্ষক মোঃ আসাদুজ্জামান পান্না, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাচ্চুু মোল্যা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যবসায়ী, গ্রাহকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে সোনালী ব্যাংকের শাখার ব্যবস্থাপক প্রতাপ কুমার দত্ত বলেন অত্র প্রতিষ্ঠান যাতে সবার দোয়া ও সহযোগীতার মাধ্যমে ব্যাংকের লেনদেন সঠিক ও সুষ্ঠভাবে পরিচালনা করতে পারে এই প্রত্যাশা সকলের নিকট কামনা ও সকলের এবং নিজের প্রতি দোয়া মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন। ই্ফতার মাহফিল আয়োজন করেন সোনালী ব্যাংকের ব্যব্স্থাপনার নির্দেশে কামারখালী সোনালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক প্রতাপ কুমার দত্ত ও অত্র প্রতিষ্টানের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।