কামারখালী হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতার বড়ই অভাব

কামারখালী প্রতিনিধিঃ
দেশ করোনায় আক্রান্ত হওয়ার কারনে ও কামারখালী হাট-বাজার করোনা সময়ে অতিরিক্ত বিক্রি হওয়ার কারনে বাজার এবং হাটে খাজনা বেড়ে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতার অভাব দেখা যায়। যার কারনে হাট-মালিকের মাথায় চিন্তা ঢুকে পড়েছে। এ ব্যপারে হাট-মালিকগনের সাথে কথা বলে জানা যায় তারা যে দামে সরকারী ভাবে হাট-বাজার ইজারা নিয়েছে তাতে তাদের লোকসানের কোন সীমা নাই।
তারা আরও বলেন করোনা ও হাট-বাজার বেশী দামে কেনার কারনে এই হাট থেকে ক্রেতা ও বিক্রেতা কমে গেছে । তাছাড়া কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন স্থান যেমন মছলন্দপুর কালিতলা, বিশ্বাস পাড়ার মোড়, দয়ারামপুর, শান্তিপুর , টোলভিট এবং বিভিন্ন মোড়ে হাট-বাজার বসানোর দরুন কামারখালী হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা খুবই নগন্য। তাই কামারখালী সীমানায় কামারখালী বাদে যাতে কোন প্রকার হাট-বাজার না বসে সে দিকে সু-নজর দেওয়ার জন্য প্রশাসনের নিকট কামারখালী হাট-বাজার মালিকগন দাবী রাখেন।
মোঃ সহিদুল ইসলাম