কামালদিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এর শপথ গ্রহন
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওয়ালিদ হাসান মামুন, বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন । শপথ বাক্য পাঠ করান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ফরিদপুর এর উপ-পরিচালক আশরাফ মোল্লা , মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী।