১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

কৃষি কাজে ব্যবহৃত রাস্তার বেহাল দশা

কৃষি কাজে ব্যবহৃত রাস্তার বেহাল দশা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী, কোড়কদি, বাগাট ইউনিয়ন সহ আরো ইউনিয়নের মানুষের বিভিন্ন বিলের জমিতে কৃষি ফসল ধান, পাট কেটে আনার প্রধান রাস্তা হলো আড়পাড়া ইউনিয়নের এই হরিনাখোল বিলের ও ডেংরো খালের রাস্তা। তাছাড়া এই রাস্তার ধারে হরিনাখোল বিলটি হলো কৃষকের পাট আবাদ ও জাগ দিয়ে ধৌত করার প্রধান বিল। এই বিলে কৃষকেরা পাট ধৌত করে ও রাস্তার ধারে পাট কাঠি শুকনা করার জন্য রাখে। ফলে বৃস্টির দিনে বৃস্টি হওয়ার দরুন রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে একজন দিনমুজুর বলেন আমাদের এই রাস্তা দিয়ে বৃস্টির দিনে কাজে আশা -যাওয়া করা আমাদের চরম সমস্যা হচ্ছে। যেন কোন মূহুর্তে বিপদ ডেকে আনতে পারে। তাই কৃষকের কাজের সুবিধার্থে এই রাস্তা কার্পেটিং করার জন্য স্থানীয় সরকারের নিকট কৃষকেরা জোরালো দাবী করেন।