১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কোড়কদী

কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের ঐতিহ্যবাহী ১২৩ বছরের কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিন দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। কোড়কদি ইউনিয়নের ইউ.পি.সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোস্তম আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন,

কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান খাঁন, সাধারন সম্পাদক ওসমান গনী মোল্যা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছেদ আলী মোল্যা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।