কোড়কদি ইউনিয়নে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি কার্যক্রম

মধুখালী প্রতিনিধিঃ
“আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগান মধুখালী থানার বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে কোড়কদি ইউনিয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ফরিদপুরের মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি মোল্যা’র সঞ্চালনায় কোড়কদি ইউনিয়নের জনগনের উদ্দেশ্যে করে কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয় ক্লাস রুমে মধুখালী থানা পুলিশের উদ্যোগে এক বাড়ী বাড়ী বিট পুলিশিং কার্যক্রম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত বলেন মধুখালী বিট পুলিশিং-এ আমরা ব্যাপক সারা পাচ্ছি।
জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই সভা করা হচ্ছে। তিনি বলেন এই ইউনিয়নে কোন প্রকার মাদক সেবনকারী ও বিক্রেতা , সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অপকর্মকারীর স্থান হবে না। আমার ইউনিয়নে সমাজবিরোধী কোন কাজ হবে না এবং সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত কাউকে আমি কোন প্রশয় দিবো না ও কোন অপরাধীর আমি সুপারিশ করবো না। তিনি আরও বলেন আমি অন্যায় করি না, কোন অন্যায়কারীকে প্রশয় দিবো না, আমি কোন সালিশ করে ঘুষ খাই না আমি কাউকে খেতে দিবো না। সভায় আরো বক্তব্য দেন- কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান খাঁন, ইউ.পি. সদস্য মোঃ আবুল কাশেম মোল্যা, মোঃ রোস্তম আলী মোল্যা, কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মুকুল কুমার বিশ্বাস, বাগাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শ্রীবাস , কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ রাহেন উদ্দিন মধুখালী সুগার মিলস এর সি.আই.সি মোঃ রফিক উদ্দিন শেখ, প্রমুখ। এ ছাড়া আলোচনা সভায় কোড়কদি ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের সদস্য শেখ জাহিদ হাসান, বিশিষ্ট সমাজসেবক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মোঃ বাদশা সহ ইউ.পি. সদস্যগন, ইউনিয়ন, ওর্য়াড আওয়ামীলীগের নেতাকর্মী, মসজিদের পেশ ইমাম গন, গ্রামপুলিশবৃন্দ এবং শতশত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন।

সভা আয়োজনে ছিলেন মধুখালী থানা এস.আই. ও কোড়কদি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার. মোঃ মাসুদ রানাসহ আরো অনেকে। সবশেষে সভাপতি মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সবার সার্বিক সহযোগীতা কামনা করে বলেন এই থানায় এমনকি এই ইউনিয়নে কোন প্রকার মাদক সেবনকারী ও বিক্রেতা , সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অপকর্মকারীর স্থান হবে না। কোন অপকর্ম হলে আপনারা বিট পুলিশিং অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আমি তখন ব্যবস্থা করবো। তিনি আরও বলেন আমাদের আইজিপি নির্দেশ পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিতে সাতটি ধাপ পার হতে পারলে কোন টাকা লাগবে না ঘুষ ছাড়াই বিনা টাকাই চাকুরী হবে এবং থানায় চাদাঁবাজ ও ঘুষখোরদের কোন স্থান হবে না। পরিশেষে তিনি মধুখালী থানা সহ কোড়কদি ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাদাঁবাজ মুক্ত করার লক্ষে জনগনের সামনে আশা ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বিট পুলিশিং আলোচনা সভা শেষ করেন।