খবর শুনে প্রয়াত সাংবাদিকের বাড়ীতে ছুটে এলেন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি সভাপতি ও সাধারন সম্পাদক সহ সাংবাদিক পরিবার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাধারন সম্পাদক শফিউল আলম শফি’র মঙ্গলবারে মৃত্যু সংবাদ শুনে সাথে সাথে সাংবাদিকের গ্রামের বাড়ী উজানদিয়া ছুটে এলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ রেজাউল হক (বকু)। সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীরীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া সহ আরো বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ , মধুখালী রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার সহ আরো সাংবাদিক বৃন্দ প্রমুখ। সকলেই পরিবারের প্রতি সমবেদনা জানান।