২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরের নিজ বাড়ী আড়পাড়াতে ইফতার ও দোয়া মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের নিজ বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের জো¯œা ভিলা আড়পাড়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া’র নিজ বাড়ীতে আয়োজিত এই কর্মসূচিতে ফরিদপুর জেলার মধুখালী , বোয়ালমারী এবং আলফাডাঙ্গার উপজেলা থেকে আগত বিএনপি সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলার মাওলানা মোঃ মিরাজ হোসেন । এছাড়া তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইফতারের আগে ফরিদপুর জেলার মধুখালী , বোয়ালমারী এবং আলফাডাঙ্গার উপজেলা থেকে আগত বিএনপি সহ যুবদলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য সকলের উদ্যোশে গুরুত্বপূর্ন কথাবাত্রা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির । এ ছাড়া আরও কথা বলেন মধুখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া,আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক মৃধা, আলফাডাঙ্গা বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন, মধুখালী থেকে ভিপি শাহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সাহিদুর রহমান বাবলু , ফরদিপুর জলো জয়িা স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আশকিুর রহমান শান্ত প্রমুখ ।

এছাড়াও মধুখালী উপজেলা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস বিশ^াস জাপান, মধুখালী উপজেলা বিএনপি সদস্য গোলাম রব্বানী পুলিন সহ তিন উপজেলার যুবদল নেতা সহ বিএনপি অনেক নেতা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে ফরিদপুর জেলার মধুখালী , বোয়ালমারী এবং আলফাডাঙ্গার উপজেলার প্রায় সহ¯্রাধিক সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে ছিলেন মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, মোঃ কবিরুজ্জামান কিবলু এবং ডাঃ মৃধা মোঃ শাহিনুজ্জামান শাহীন, মোঃ মনরিুজ্জামান মাসুদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গাজনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবিদ মোস্তফা তাজ ।