১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

গড়াই ও মধুমতি নদীভাঙন রোধে ৪৮১ কোটি টাকা ব্যয়ে, নদীতে তল ও উপরের সার্ভেয়ারের কাজ শুরু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার গড়াই ও মধুমতি নদীভাঙন রোধে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৪৮১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই প্রকল্পের মাধ্যমে ফরিদপুর জেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙন রোধ, শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ড্রেজিং করা হবে। এর অর্থায়ন করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)

সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের উদ্যোশে নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধ এবং বন্যার হাত থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ স্বাভাবিক রাখা। এর মধ্যে ফরিদপুর জেলাধীন মধুখালী শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি যাদুঘর, স্থাবর-অস্থাবর সম্পত্তি, বিদ্যালয়, হাঁট-বাজার, রাস্তা, ব্রিজ, ফসলি ও বাসযোগ্য জমি, কমিউনিটি ক্লিনিক, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙন হতে রক্ষা করা । এ ছাড়া চর অপসারণের জন্য ড্রেজিং করা। আর বাকি কাজ আলফাডাঙ্গা উপজেলায়। মধুখালী উপজেলার এ সার্ভেয়ার কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। নদীর তল ও উপরের সার্ভেয়ারের কাজ পরিচালনা করেন বোয়ালমারী ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গন প্রমুখ।