৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

গর্জে উঠেছে মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ২৭শে জুলাই মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থীরাা। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি। মেগচামী ইউনিয়নেরই হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা ও রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলি গলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সব মিলিয়ে জমে উঠেছে প্রচারণা। উপজেলার মেগচামী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হাসান আলী খাঁন, সাবেক চেয়ারম্যান মোঃ সাবির উদ্দিন শেখ (সাব্বির) মার্কা চশমা(স্বতন্ত্র) , শেখ সবুজ মার্কা আনারস (স্বতন্ত্র) ।

এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে আজম মোল্যা মার্কা মোরগ, ওসমান সর্দার মার্কা ফুটবল , আঃ কাদের মৃধা মার্কা টিউবওয়েল, রোকনুজ্জামান সর্দার মার্কা তালা, ২নং ওয়ার্ডে মোঃ ওবায়দুর রহমান মার্কা ঘুড়ি, আবুল মুজিবর শেখ মার্কা বেদ্যুতিক পাখা, সুবোধ কুমার পাল মার্কা ফুটবল, আব্দুল সরদার মার্কা মোরগ , হৃদয় হাসান লাভলু মার্কা টিউবওয়েল, আবুল কালাম ঠান্ডা মার্কা তালা ৩নং ওয়ার্ডে শেখ শহিদুল ইসলাম মার্কা ফুটবল, শেখ মোঃ রোকনুজ্জামান ভ‚ট্রো মার্কা তালা ৪নং ওয়ার্ডে বিল্লাল হোসেন মোল্যা মার্কা টিউবওয়েল, পিকুল শিকদার মার্কা ফুটবল ৫নং ওয়ার্ডে আখের আলী মৃধা মার্কা ফুটবল , রবীন্দ্রনাথ মজুমদার(রবি) মার্কা তালা , আইয়ুব আলী শেখ মার্কা মোরগ, ৬নং ওয়ার্ডে বাদশা মোল্যা মার্কা টিউবওয়েল, সাগর মার্কা ফুটবল ৭নং ওয়ার্ডে ভরত কুমার মন্ডল মার্কা ফুটবল, পংকজ মন্ডল মার্কা মোরগ, আলাল শেখ মার্কা টিঊবওয়েল, ৮নং ওয়ার্ডের সুপেন বিশ^াস মার্কা ফুটবল , অখিল মন্ডল মার্কা তালা, নিমাই সরকার মার্কা টিউবওয়েল ৯নং ওয়ার্ডের দেবব্রত কুমার দাস মার্কা টিউবওয়েল , সনৎ কুমার দাশ মার্কা তালা, বিদ্যুৎ কুমার দাশ মার্কা ফুটবল।

১১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে জন প্রতিদ্বন্ধিতা করছেন এরা হলেন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য পারভীন বেগম মার্কা তালগাছ, শিরিনা বেগম মার্কা বক, রাবেয়া বেগম মার্কা হেলিকপ্টার ৪,৫.৬ নং ওয়ার্ডে আরজিনা বেগম মার্কা তালগাছ, সুফিয়া বেগম মার্কা হেলিকপ্টার , রেবেকা বেগম মার্কা সূর্যমূখী , নুপুর সুলতানা (এম.এ) মার্কা বই , সাজেদা বেগম মার্কা মাইক , ৭,৮,৯ নং ওয়ার্ডে রমা বিশ^াস মার্কা বই শোভারানী বিশ^াস মার্কা হেলিকপ্টার , মমতা রানী দাস মার্কা তালগাছ। মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ বি এম আজমল হোসেন জানান, আড়পাড়া ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬১৪ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ৯৮০ এবং নারী ভোটারের সংখ্যা ৫হাজার ৬৩৪। ভোট হবে স্বচ্ছ ও নিরপেক্ষ ইভিএম এর মাধ্যমে। কার জন প্রিয়তা কত আগামী পর্বে চোখ রাখুন।