২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
মধুখালী

গাজনা ৮দলীয় নক আউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা-২০২২ প্রধান অতিথি মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম

মধুখালী প্রতিনিধিঃ
“মাদককে না বলুন খেলাকে হ্যা বলুন” এই শ্লোগানকে সামনে রেখে গাজনা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে গাজনা ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার এর সভাপতিত্বে বক্তব্যের মাধ্যমে খেলাটি উদ্বোধন করেন আশাপুর রাজ্জাক জুট মিলস এর পরিচালক মোঃ জিয়াউর রহমান খাঁন । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম ফারুক, গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুখেন মজুমদার। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব , বীরমািক্তযোদ্ধা শাহ্ শফিউর রহমান, গাজনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোমারত হোসেন শেখ, শেখ আঃ রশিদ, আসাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, লক্ষন কুমার দাস, হিমাংশু সাহা, মিলন খান, কালিমুল্লাহ সুজন, মুরাদ বিশ্বাস, রবিন মোল্যা, মিলন মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং দর্শক বৃন্দ প্রমুখ। ফাইনাল খেলায় রাজবাড়ী জেলা তেতুলীয়া একাদশ ও নড়াইল জেলা একাদশ অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে ড্র হয়।

খেলা টাইবেকারে রুপ নেয়। টাইবেকারে ৫-৪ গোলে নড়াইল জেলা নড়াইল একাদশকে পরাজিত করে রাজবাড়ী জেলা তেতুলীয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখা’র সাধারন সম্পাদক ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও সহকারী হিসেবে বাবুল হোসাইন এবং ওবায়দুর রহমান প্রমুখ। রেফরীর দায়িত্বে ছিলেন ফরিদপুর জেলা থেকে আগত সাইফ দোহা ও সহকারী হিসেবে মাহফুজুর রহমান ও সবুজ শেখ প্রমুখ। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা’র এস.আই. সান্টু দেব, এস.আই. আলমগীর হোসেন এ.এস.আই. সামসুজ্জামান, ডি.এস.বি আশিকুর রহমান সহ পুলিশ ফোর্স এবং গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ। পৃষ্টপোষকতায় ছিলেন গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাওহীদুর রহমান তৌজিদ বিশ^াস, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দীন সরদার প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের এবং ম্যান অব দ্যা ম্যাচ এর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ প্রমুখ। পরন্ত বিকেলে এলাকার শতশত নারী-পুরুষ খেলা দেখার ভক্তবৃন্দরা খেলা উপভোগ করেন।