১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

গোরস্থানে জলাবদ্ধতা

গোরস্থানে জলাবদ্ধতা

কামারখালী প্রতিনিধিঃ
প্রত্যেক স্থানে , প্রত্যেক জায়গায় বৃস্টির দিনে বৃস্টি পানি জমে যে জলাবদ্ধতা হয় সেটা নিরসনের ব্যবস্থা থাকা অতি জরুরী। এই বৃস্টির দিনে বৃস্টির পানি জমে জলাবদ্ধতা হয়ে আছে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গোরস্থান। গোরস্থানে পানি জমার কারনে মৃত্যু মানুষের দাফন করানো চরম সমস্যা হয়ে উঠছে। কবর খুড়তে গেলে পানির মধ্যে খুড়তে হচ্ছে কারন পানি নিঃস্কাসনের কোন ব্যবস্থা নাই।

গোরস্থানে জলাবদ্ধতা

ফলে চারিদিক থেকে বৃস্টির পানি এসে পুরা গোরস্থান জলাবদ্ধতা হয়ে গেছে। এছাড়া গোরস্থানের আশেপাশের বসতিদের বাড়ি পানি বন্দি হয়ে আছে। কবর খুড়ার ভোক্তভ‚গীরা বলেন গোরস্থানে জলাবদ্ধতার কারনে কবর খুড়তে চরম সমস্যা এবং পানির ভিতরে কবর খুড়তে হচ্ছে। এ ব্যপারে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যাকে জানালে তিনি বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে হোক আর সরকারী ভাবে হোক আমি ইউনিয়ন বাসীকে অবগত করাইয়া গোরস্থানে পানি নিরসনের ব্যবস্থা করবো বলে আশা রাখি।

পানি বন্দি পরিবার