১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কোড়কদী

গোরস্থান আছে রাস্তা নাই

গোরস্থান আছে রাস্তা নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে একটি গোরস্থান আছে যার নাম খোদাবাসপুর, বৈকন্ঠপুর, বন্দর শংকরপুর গোরস্থান। এই গোরস্থানের সাথে একটি মাদ্রাসা আছে। তবে এই গোরস্থানে বৈকন্ঠপুর ও বন্দর শংকরপুর মানুষের লাশ গোরস্থানে আনার পথচারী রাস্তা আছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় খোদাবাসপুর গ্রামের মানুষের এই গোরস্থানে লাশ আনার রাস্তা পুরাটা নাই। দেখা যায় প্রায় ৬০০গজ রাস্তা ক্ষেতের মধ্যে লাশ নিয়ে গোরস্থানে আসতে হয়। যা লাশ নিয়ে আসা চরম সমস্যা।

খোদাবাসপুর গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মোঃ বাচ্চু শেখ

এ ব্যপারে খোদাবাসপুর গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মোঃ বাচ্চু শেখ বলেন শুধু আমাদের গ্রামের মানুষের কঠিন ও চরম সমস্যা। তাই গ্রামবাসীর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার এবং স্থানীয় চেয়ারম্যান এর নিকট দাবী তাহাদের এই সমস্যাটা সমাধান করা হোক যাতে তারা রাস্তা দিয়ে ভালভাবে লাশ এনে গোরস্থানে দাফন করতে পারে।