গ্লোবাল টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধুখালী সাংবাদিক সমাজের মানববন্ধন।

মধুখালী প্রতিনিধিঃ
ঢাকার তেজগাঁও গ্লোবাল টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ওপর প্রধান কার্যালয়ের সামনে সন্ত্রাসী ও ভুমিদস্যু মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে মধুখালী সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন রোববার মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালের সঞ্চালনায় মধুখালী রেলগেট এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ এটিএম মাসউদ, সাপ্তাহিক মধুখালী কন্ঠের সম্পাদক গোলাম কিবরিয়া,মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান মিঞা, গেøাবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিাধ মধুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ, দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন,

রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি শাহ কুতুবুজ্জামান, সাংবাদিক জুয়েল শরীফ, আক্কাস খান, মানিক সিকদার ও জহিরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সবার বক্তব্য শুনে সাপ্তাহিক মধুখালী কন্ঠের সম্পাদক ও প্রকাশক এবং গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। সাংবাদিকেরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাঁদের নানাভাবে হয়রানি-নির্যাতন, এমনকি হত্যাকান্ডের শিকার হতে হয়, যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। তাই হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে।