১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

গড়াই নদীতে পড়ে শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গড়াই নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু তানিশা (৬) উপজেলার নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া সোহেল রানা বিশ্বাসের মেয়ে । গতকাল সোমবার বেলা ১.৩০ মিনিটের সময় গড়াই নদীর জেলেরা বরশির দাওনে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার বিশ্বাসের বাড়ীর সামনের ঘাট থেকে তার লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায় তার মা’র সাথে নদীর ঘাটে কাপড় ধুতে গেলে স্লীপ খেয়ে নদীতে পড়ে যায়।

পরে মধুখালী থানা পুলিশ এস.আই. খায়রুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার আবুল হাশেম জানান, গড়াই নদীতে মা’র সঙ্গে কাপড় ধোওয়ার জন্য নদীর ঘাটে এলে ¯িøপ খেয়ে শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগে জেলের দাওন জালে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।