ঘোপঘাট ফুটবল মাঠ মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকার যুব সমাজের যৌথ আয়োজনে ঘোপঘাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৪দলীয় ঘোপঘাট ফুটবল মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২অক্টোবর রোববার বিকেলে ঘোপঘাট স্কুল ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হেসেবে খেলা উদ্বোধন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোঃ জালাল উদ্দিন, ঘোপঘাট ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ মীর ও সাধারন সম্পাদক মোঃ সবুজ শেখ সহ প্রমুখ। খেলার প্রধান অতিথি মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় যশোর জেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী জেলা ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে।
যশোর জেলা ফুটবল একাদশ দল ২-০ গোলে রাজবাড়ী জেলা ফুটবল একাদশকে পরাজিত করে। যশোর জেলা ফুটবল একাদশ দল ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে। খেলায় ১ম ভাগে যশোর জেলা ফুটবল একাদশ দলের ১ম গোলটি করেন সাব্বির হোসেন জার্সি নং ৬। খেলার শেষ মুহুর্তে ২য় গোলটি করেন যশোর জেলা ফুটবল একাদশ দলের হয়ে খোকা বাবু জার্সি নং ১০। খেলা পরিচালনা করেন আবুল বাশার মিয়া। সহকারী হিসেবে ছিলেন সবুজ ও মনিরুল। খেলায় দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন মীর, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমজাজামুল হোসেন অনিক মোল্যা সহ বাগাট ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী পুরুষ খেলা উপভোগ করেন।