১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

চার্জার চুরি

কামারখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম (বিপুল) মিয়ার বাড়ীতে ব্যাটারী চালিত ৩টি ভ্যানের চার্জার চার্জরত অবস্থায় চোরে চুরি করে নিয়ে গেছে। এ ব্যপারে বাড়ির মালিক বলেন আমি শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠে চোর ধরতে পারি নাই। জানা যায় ৭টি ভ্যানের মধ্যে তিনটি ভ্যানের চার্জার চোরে চুরি করে নিয়ে গেছে। চার্জার তিনটি হলো আজগার পিতাঃ মোসলেম, শাহিন পিতাঃ কেছমত, তোফা পিতাঃ মৃত তারাচাঁদ। এদের সবার বাড়ী মধ্য আড়পাড়া। জানা যায় থানাকে অবগত করানো হয়নি।