চির নিদ্রায় শায়িত হলেন মোহন শেখ

মধুখালী প্রতিনিধিঃ
মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন আড়পাড়া শেখ পরিবারের কৃতি সন্তান মোহন ওরফে (মোহন মাতুব্বর) রবিবার বেলা ১১.৩০ টায় (১৬ই এপ্রিল-২৩) ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। রবিবার মাগরিব বাদ আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে আড়পাড়া কেন্দ্রীয় কবরস্থনে তার লাশ দাফন করা হয়। মৃতে্যুকালে ২ পুত্র ও দুই কন্যা, বেটার বউ , নাতী-নাতনী, ভাইবোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। তিনি আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি.সদস্য শেখ আবু বাহার এবি এর বড় চাচা ছিলেন।