২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

জমে ওঠেছে আড়পাড়া ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচারণা

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ২৭শে জুলাই আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থীরাা। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রæতি। আড়পাড়া ইউনিয়নেরই হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা ও রাত দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলি গলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি।

সব মিলিয়ে জমে উঠেছে প্রচারণা। উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মোঃ আরমান হোসেন বাবু , বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা মার্কা টেলিফোন, সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু মার্কা ঘোড়া, সাদিকুর রহমান সাজ্জাদ মার্কা মোটরসাইকেল, কাজী মাছুম হোসেন মার্কা টেবিলফ্যান, বাহারুল আলম মিয়া বাবুল মার্কা চশমা , আশরাফুল ইসলাম মন্ডল মার্কা হাতপাখা, আঃ হান্নান মোল্যা মার্কা অটোরিকসা, ওবায়দুর রহমান চঞ্চল মার্কা আনারস । এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ওবায়দুর রহমান মার্কা মোরগ, আলী মন্ডল মার্কা ফুটবল, মুজিবর রহমান মার্কা টিউবওয়েল , ২নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ মার্কা টিউবওয়েল, মোস্তফা শেখ মার্কা মোরগ, এস .এম. মিজানুর রহমান মার্কা ফুটবল, লিটন মোল্যা মার্কা তালা ৩নং ওয়ার্ডে শেখ আবু বাহার (এবি) মার্কা তালা, রইচ উদ্দিন শেখ রইচ মার্কা ফুটবল , শেখ কামরুজ্জামান নিফি মার্কা টিউবওয়েল, কাজী নাছির মার্কা মোরগ , লিটন শেখ মার্কা ফ্যান ৪নং ওয়ার্ডে আবু বক্কার মল্লিক মার্কা তালা বাবুল হোসেন মৃধা মার্কা মোরগ, বাধন মন্ডল মার্কা ফুটবল, হানিফ শেখ মার্কা টিউবওয়েল, ৫নং ওয়ার্ডে হিটলার শিকদার মার্কা মোরগ, মতিউল ইসলাম মিন্টু মার্কা ফুটবল, ফরহাদ মন্ডল মার্কা তালা , ৬নং ওয়ার্ডে জিন্নাহ মন্ডল মার্কা তালা ,

দিদার মুন্সী মার্কা মোরগ, সেলিম শিকদার ওয়ারিশউল (ওয়াহিউল) মার্কা ফুটবল আরশাদ মৃধা মার্কা ঘুড়ি, আঃ হামিদ শেখ মার্কা টিউবওয়েল, ৭নং ওয়ার্ডে লিয়াকত আলী বিশ্বাস মার্কা ফুটবল, বিল্লাল হোসেন মার্কা মোরগ, আলাল শেখ মার্কা টিঊবওয়েল, ৮নং ওয়ার্ডের নরেন্দ্রনাথ সরকার মার্কা টিঊবওয়েল, দেবদাস সরকার মার্কা মোরগ, বাবু ভূপেন্দ্রনাথ বিশ্বাস মার্কা ফুটবল ৯নং ওয়ার্ডের আঃ রঊফ মোল্যা মার্কা ফুটবল , শাহিন সেখ মার্কা টিঊবওয়েল, আবুল কালাম মোল্যা মার্কা তালা .আঃ সালাম মোল্যা মার্কা মোরগ। ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে জন প্রতিদ্বন্ধিতা করছেন এরা হলেন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য আলাপী বেগম মার্কা তালগাছ, শান্তা খাতুন মার্কা হেলিকপ্টার ৪,৫.৬ নং ওয়ার্ডে হাসিনা বেগম মার্কা বক , কাজী শিউলী বেগম মার্কা বই, হালিমা বেগম তাল গাছ, ছালমা বেগম মার্কা সূর্যমূখী , মেরিনা বেগম মার্কা মাইক, রেহেনা বেগম মার্কা হেলিকপ্টার , ৭,৮,৯ নং ওয়ার্ডে ছাত্তার মমতাজ,মার্কা সূর্যমুখী, কাজল বেগম মার্কা মাইক, রেখা বেগম মার্কা হেলিকপ্টার , হালিমা বেগম মার্কা তালগাছ। মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ বি এম আজমল হোসেন জানান, আড়পাড়া ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ১০হাজার ৩৮১ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২৮৭এবং নারী ভোটারের সংখ্যা ৫হাজার ০৯৪। ভোট হবে স্বচ্ছ ও নিরপেক্ষ ইভিএম এর মাধ্যমে। কার জন প্রিয়তা কত আগামী পর্বে চোখ রাখুন।