জলাবদ্ধতায় অতিষ্ঠ কামারখালী বাসী
কামারখালী প্রতিনিধিঃ
সামান্য বৃষ্টি আর গড়াই নদীর বালি উত্তোলনের পানি মিশে বাড়ির সামনে নিচু জমি মেহগনি বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হয় । আর এই জলাবদ্ধতায় নানাবিধ সমস্যায় পড়তে হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীর কুলে স্থায়ী বসবাসকারী কিছু পরিবার।
তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দীর্ঘদিনের এ সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন জলাবদ্ধতায় ও ময়লা-আবর্জনায় মশার উপদ্রব এর শিকার বসবাসী কয়েকটি পরিবার। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। দেখা যায় তাদের বাড়ীর সামনে নিচু জমিতে মেহগনি বাগান। এই নিচু জমিতে বৃস্টির পানি এবং সরকারী ইজারাকারীর বালি পাশে রাখা ও বালি উত্তোলনের পানি জমে জলাবদ্ধতা সৃস্টি হয়ে বেশী সমস্যার মুখে পড়েছেন। বাড়ীর আশপাশ ঘুরে দেখা যায় তাদের বাড়ীর সামনে পেছনে কোন ড্রেন ব্যবস্থা না থাকার কারনে এই জলাবদ্ধতা।
তারা বলেন সামান্য বৃষ্টি হলে রাস্তা ভেসে বাড়ীর উপরে বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়। এ ছাড়া বাড়ী থেকে বের হয়ে এদিক-ওদিক রাস্তায় যাওয়া-আসায় খুবই সমস্যা হয় তাছাড়া ছোট ছোট শিক্ষার্থীদের স্কুলে আসা -যাওয়া করা পানি ও কাদায় সমস্যা সৃস্টি হয়। তাই এই এলাকার বসবসকারীদের ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন ইরান এবং উপজেলা প্রসাশনের নিকট দাবী তাদের এই সমস্যা অচিরেই সমস্যা সমাধান করার দাবী জানান।