১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

জলাবদ্ধতায় অতিষ্ঠ মছলন্দপুরবাসী

মধুখালী প্রতিনিধিঃ
সামান্য বৃষ্টি হলেই মছলন্দপুর বিশ্বাস পাড়া বেশির ভাগ এলাকায় পানি ওঠে। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে গ্রামবাসীকে নাকাল হতে হয়। তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দীর্ঘদিনের এ সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন মছলন্দপুর বাসী। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় সামান্য বৃষ্টি হলেই বিশ্বাস পাড়ার রাস্তা, ড্রেন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বিশ্বাস এর বাড়ীর সামনে আশপাশ এবং এলাকার দক্ষিনে বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়।

এ ছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না আর মানুষ তেমন হেটে যেতে পারে না। স্কুল-কলেজ ও অফিস-আদালতে যাওয়া-আসায় খুবই সমস্যা হয়। এ জলাবদ্ধতার জন্য বাড়ীর সামনে খাল ও বিভিন্ন জলাশয় ভরাট, দখল এবং অপরিকল্পিত মহল্লাবাসী দায়ী। মহল্লার নর্দমাগুলো অপ্রশস্ত। এগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। তাই এলাকাবাসীর চরম দুঃখ দুদর্শার কথা চিন্তা করে ইউনিয়নের ইউ.পি. সদস্য, চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি সরেজমিনে এসে সবাইকে অবগত করে সমস্যা নিরসন করার জোরালো দাবী জানান।