জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে মধুখালীতে র্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
“বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যয় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বর থেকে র্যালি শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বীমার গুরুত্ব উপস্থাপন করে সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মধুখালী শাখার ব্যবস্থাপক স্বপন কুমার দে ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মধুখালী শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমুখ।