জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

মধুখালী প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুখালী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মধুখালী উপজেলা সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। শনিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিয়ম সভার আয়োজন করা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরিন শারমিন খাঁন তার স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং সপ্তাহ ব্যাপী কর্মসূচি ঘোষনা করেন, মতবিনিময় সভায় তিনি সারা বিশ্বে বাংলাদেশের মাছের অবস্থান এবং মাছের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মুহাঃ মিজানুর রহমান সরদার, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শাজাহান হেলাল,মধুখালী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, মোঃ মতিয়ার রহমান মিয়া, মোঃ ইমামুল হাসান রানা, অফিস ক্ষেত্র সহকারী পারভীন আক্তার, মোঃ সুজন প্রামানিক, মৎস চাষী ও বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মতিয়ার রহমান শেখ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। সবশেষে সপ্তাহ- ব্যাপী অনুষ্ঠান পরিচালনার গুরুত্ব বিষয় আলোচনা করে এবং বাংলাদেশে মৎস্যর অবস্থান সম্পর্কে আলোচনা করে বিনিময় সভা শেষ করেন।