১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

জেলা পর্যায়ে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন মধুখালী উপজেলার ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদুর প্রসারী ভ‚মিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের এক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ৩রা অক্টোম্বর সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনাড়ম্বও অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ দিকে ইউএনওকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায় উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানান মধুখালী উপজেলা নির্বাহী অফিসার জেলায় শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রাথমিক অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্টানিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন জাতীয় শিক্ষা পদক-২০২২ -এ জেলার শ্রেষ্ঠ হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি জেলা প্রশাসক মহাদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। উল্লেখ্য যে, অত্র উপজেলায় তিনি ৫ই অক্টোম্বর-২০২১ইং সনে মধুখালী উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। মধুখালীতে যোগদানের পর ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরীর তত্ত্বাবধানে উপজেলায় শিক্ষা ব্যবস্থা অনেকাংশে আধুনিকতার ছোয়া পেয়েছে।