১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

জেলের জালে ধরা পড়ল ৮ কেজির রুই মাছ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ও মাগুরা জেলার সালামতপুর সীমানায় মধুমতি নদীতে এক জেলের জালে প্রায় ৮ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। মাছ বাজার সূত্রে জানা যায়, কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামের জেলে আবু আউয়াল শনিবার মধ্যরাতে মধুমতি নদীতে জাল ফেলে। এর পর শনিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন বড় আকারের একটি রুই মাছ ধরা পড়েছে। সকাল বেলা ৭টার দিকে মাছ ব্যবসায়ী মিলন ৮০০টাকা কেজি দরে কিনে বাজারে বিক্রির জন্য কামারখালী মাছ বাজারে নিয়ে আসেন । এ বিষয়ে ক্রেতা কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম ও ডাঃ আসাদ উল্লাহ পিসি বলেন, আমরা ৮৫০টাকা দরে প্রায় ৮কেজি রুই মাছ কিনেছি। এত বড় মাছ দেখে তাই কিনে নিলাম। এ বিষয়ে জেলে আবু আউয়াল বলেন, শনিবার গভীর রাতে সালামতপুর ও গয়েশপুর সীমানায় মধুমতি নদীতে জাল ফেলি। পরে শনিবার সকালে জাল উঠিয়ে দেখি বিশাল সাইজের এক রুই মাছ। মাছটি দেখে ও বিক্রি করে ভালো দাম পেয়ে আমি খুশি ।