জোরপূর্বক গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর গড়িয়াদহ গ্রামে ওয়ারিস ও পৈত্বিক সূএে রেকর্ডীয় ভোগ দখলীয় সম্পত্তির জোরপূর্বক গাছ কাটার অভিযোগ করেন স্থানীয় জমির মালিক বিষ্ণুপদ বৈদ্য এন্ড গং । ঘটনাস্থলে গিয়ে জানা যায় রবিবার (২৩ শে অক্টোম্বর) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় মধুখালী গড়িয়াদহ মৌজার বি.এস. ১১২৮ নং খতিয়ানে ৫৫৭৭, ৫৫৭৯. ৫৫৮০ নং দাগের বিরোধীয় জমির পরিমান ৭৪ শতাংশ। এবং যার পৈত্রিক সূত্রে ৩৭ শতাংশের মালিক বিষ্ণুপদ বৈদ্য এন্ড গং পিতাঃ বিনোদ বিহারী বৈদ্য যিনি দীর্ঘদিন ধরে জমিতে মেহগনি বাগান সহ ভোগদখল করে আসছেন। তবে উক্ত রেকর্ডীয় জমিতে লাগানো মেহগনি গাছ সহ অন্যান্য বাশ বাগান জোরপূর্বক কর্তন করেন প্রতিপক্ষ ওয়ারিশ দাবিকারী ও অভিযুক্ত সুনীল বৈদ্য’র পক্ষে জুয়েল ।
উক্ত জমির গাছ কাটা সহ উক্ত স্থানে তাহারা জোরপূর্বক বালু ফেলায় বলেও অভিযোগ তাদের। তিনি বলেন জমি দাগ যেহেতু তিনদাগ সেই হিসেবে সুনীল বৈদ্য বেশী জমি বিক্রি করেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযোগকারী বিষ্ণুপদ বৈদ্য গংরা তাদের কাজে বাধা দিলে বল প্রয়োগ করে তাদের প্রানে মারার হুমকি ধামকি প্রদান করে এবং মনগড়া জোরপূর্বক অবৈধ কাজ চালিয়ে যায়। প্রতিপক্ষরা ক্ষমতাশীন ও প্রভাবশালী হওয়ায় ইতিপূর্বেও স্থানীয় শালিসি মাধ্যমে কিছু না বলে সালিশে সহি করে জুয়েল জোরপূর্বক সুনীলের পক্ষে এই অন্যায় কাজ করেছে ও আর অনেকের জমি দখল করে ঘর তুলে আছে বলেও অভিযোগ তাদের।
জুয়েল এর বাড়ী রাজধরপুর গ্রামে মৃতঃ হাবিবুর রহমান এর ছেলে। পরে নিরুপায় হয়ে বিমল বৈদ্য এক পর্যায় বাধ্য হয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়। আড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রঊফ মোল্যা বলেন আমি সরেজমিন গিয়ে ছিলাম তবে সত্যতা পেয়েছি জুয়েল গাছ কেটেছে ও জমিতে বালু ফেলেছে। আমি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে মধুখালী থানার এস. আই. সরেজমিন এসে সত্যতা পান পরে অভিযুক্ত জুয়েলকে জমির কাগজ পত্র নিয়ে থানায় যেতে বলেন তার আগ পর্যন্ত সমাধান না হওয়া পর্যন্ত কোন ঝামেলা করা যাবে না। তারপরেও চেয়ারম্যানের নির্দেশে ঝামেলা নিরসন না হওয়া পর্যন্ত জমিতে বালু ফেলানো ও কর্তন গাছ না নেওয়ার জন্য গ্রাম পুলিশের মাধ্যমে প্রতিপক্ষকে বলেন। এদিকে অভিযুক্ত ব্যক্তি জুয়েল এর কাছে জানতে চাইলে তিনি গাছ কাটা ও জমি দখলের কথা স্বীকার করেন এবং উক্ত জমিটির ক্রয়সুত্রে সম্পত্তি মালিক বলে জানান তিনি।