১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

ডায়বেটিস দিবসে মধুখালীতে ৪ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুবন শপিং মলের মধুখালী ডায়াবেটিক সমিতি কার্যালয়ে ডায়াবেটিক সমিতির সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সঞ্জীব রায় ও মোছা. ডলি সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক শেখ আব্দুস সামাদ,

নির্বাহী সদস্য চিত্তরঞ্জন, ডা. শাহানা আহমেদ শ্যামলী, ডা. মৃধা মো. শাহীনুজ্জামান, মধুখালী ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মোল্যা, পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিক ও ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। কর্মসূচী হলো ১২ই নভেম্বর ধর্মীয় প্রতিষ্টানে ফ্রি ক্যাম্প ও ডায়বেটিক বিষয়ে সচেতনতামূলক সভা, ১৩ই নভেম্বর শিক্ষার্থীর সাথে ডায়বেটিক বিষয়ে ডায়বেটিক বিষয়ে সচেতনতামূলক সভা, ১৪ই নভেম্বর সমাপনী অনুষ্টান ও র‌্যালী।