ডুমাইনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নের ৪৯নং ডুমাইন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ৯ঘটিকায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় গুলো হলো- ৪৯ নং ডুমাইন বালক, ৫৩নং শহীদ মফিজ বালিকা, ৫৪নং নিশ্চিন্তপুর, ৬৯ নং পঞ্চপল্লী, ৭০নং ভেল্লাকান্দি এবং ৮৪নং লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনবান্ধব এবং সুযোগ্য চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক লিয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন -উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু,, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল ,

ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ জুলফিকার হায়দার জুয়েল প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম তোফায়েল আহম্মেদ। উক্ত অনুষ্টানের প্রতিযোগীতায় বিচারক মন্ডলী ছিলেন ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান মামুন ডুমাইন বালক এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুশান্ত কুমার মন্ডল , শহীদ মফিজ বালিকা- এর প্রধান শিক্ষক মোছাঃ আকলিমা খাতুন, পঞ্চপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা বিশ্বাস, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিন্টু। সহ আরও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান মামুন ৬টি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলীদের নিয়ে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্টান শেষ করেন। জানা যায় এই বিজয়ী প্রতিযোগীতারা পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং ঢাকা পর্যন্ত প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবেন। অনুষ্টান পরিচালনায় ছিলেন ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান সহ আরো শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
