ডুমাইনে এইচবিবি রাস্তার কাজ উদ্বোধন করেন চেয়ারম্যান মাসুম

কামারখালী প্রতিনিধিঃ
ডুমাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ডুমাইন বটপাড়া খালপাড়া গ্রামের রাস্তার এইচবিবি করন কাজের উদ্বোধন করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম। শুক্রবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিদপ্তর এর মাধ্যমে গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন ও এইচবিবি করন প্রকল্পের মাধ্যমে ডুমাইন বটপাড়া খালপাড়া কালিপদ মন্ডলের বাড়ী হতে রুপদিয়া অভিমুখ পর্যন্ত এই রাস্তা হবে বলে জানান চেয়ারম্যান। এ সময়ে তিনি বলেন, অত্র ইউনিয়নের প্রায় সকল রাস্তা-ঘাট তিনি করেছেন। সেইসাথে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন।

এছাড়াও প্রাপ্য প্রতিটি ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, এই বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে আবারও বিজয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো করার আশা ব্যাক্ত করেন চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম ।

এ সময়ে উপস্থিত ছিলেন রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম মোল্যা সোনা , ৬নং ইউ.পি. সদস্য মোঃ আজিজুল ইসলাম, সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন, আবুল কাশেম আবুল সহ গ্রাম পুলিশ সহ আরো অনেকে। জানা যায় ২২ মার্চ ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল সহ আরো অনেকে ডুমাইন বটপাড়া খালপাড়া কালিপদ মন্ডলের বাড়ী হতে রুপদিয়া অভিমুখ পর্যন্ত এইচবিবি করন ইটের রাস্তা উদ্বোধন করেন। এই রাস্তার ঠিকাদার মেসার্স জাহাঙ্গীর এন্ড সন্স মধুখালী ফরিদপুর । এই রাস্তা হবে ৪২০ মিটার । ব্যয় হবে ২৪,৮৪,২১৬ টাকা।