ডুমাইনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)-২২ সন্ধায় ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ডুমাইন ইউনিয়ন পরিষদের মাঠে ৮ দলীয় ব্যাডমিন্টন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ্ আজাদ মাহবুব বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশীদ আলম ভূইয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশনুল ইসলাম গরীব মোহাম্মাদ, ডুমাইন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু প্রমূখ। খেলা পরিচালনা করেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রচার সম্পাদক মোঃ সজিব মোল্যা। খেলায় পিয়াস-মিল্টন বনাম কিশোর-কৃষ্ণ দল খেলে বিজয়ী হয়েছে পিয়াস-মিল্টন দল। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।