১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে এবং উন্নয়নের জন্য যুব সমাজ সহ ইউনিয়নের সকলের সহযোগিতা চাই-চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন

মধুখালী প্রতিনিধিঃ
ডুমাইন ইউনিয়নের টেশসই উন্নয়ন করতে ইউনিয়নের যুব সমাজ ও সকলের সহযোগিতা কামনা করেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। তিনি অনেক কষ্ট, ব্যথা-বেদনা বুকে চেপে ইউনিয়নকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ এর সামনে ইউনিয়নের বাজার কেন্দ্রিক লোকবল নিয়ে ইউনিয়নের উন্নয়ন, ইউনিয়ন থেকে মাদক, টোপ ও সন্ত্রাস দূরীকরন বিষয়ে এক উন্নুক্ত আলোচনার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ্বাস বাচ্চু। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ভেল্লাকান্দি ও নিশ্চিন্তপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন মিন্টু। উক্ত আলোচনা সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মতিয়ার রহমান মোল্যা, ডুমাইন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকমল হোসেন মোল্যা, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা বদরুল আলা, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মেহেরাব হোসেন মাসুদ, সমাজসেবক এম. তোফায়েল আহম্মেদ , আতাউর রহমান , ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক সোহাগ রানা, ৪নং ওয়ার্ডেও সাধারন সম্পাদক মাহাবুব হোসেন,

সমাজসেবক আঃ আলীম হোসেন, ডুমাইন ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি নেওয়াজ হোসেন প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের, সমাজসেবক জিল্লুর রহমান জিলাল, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সমাজ হিতৈষী শাহ্ আজাদ মাহবুব বিপ্লব, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ, সহ আরো অনেকে। পরিশেষে সকল উন্নয়নমূলক কাজ করার জন্য এবং ইউনিয়নে মাদক, সন্ত্রাস, টোপ সহ সকল অন্যায়কাজ প্রতিহত করার জন্য সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ^াস বাচ্চু ও সকলের প্রিয় চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ইউনিয়নের যুব সমাজ সহ সকলের প্রতি সাহায্যে ও সহযোগীতা কামনা করেন যাতে সকলেই মিলে ডুমাইন ইউনিয়নকে একটি মাদকমুক্ত , সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে পারি সকলের নিকট এই আশা ব্যক্ত করে উন্মুক্ত আলোচনা সভা শেষ করেন।