২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান-০২ আমিরুল ইসলাম মোল্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ৬নং ডুমাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আমিরুল ইসলাম মোল্যা । বৃহস্পতিবার (১লা আগষ্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক, ইউপি সচিব নিত্য কুমার সরকার, ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত, জীবন মন্ডল, রেশমা খাতুন , অসীমা মন্ডল, আনোয়ারা বেগম প্রমুখ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমিরুল ইসলাম ইউনিয়ন পরিষদের আর্থিক বিষয়সহ সব কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে জানা গেছে।

আরও জানা যায় গত ১৮এপ্রিল-২৪ ইং চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন তার ইউনিয়নের দুইজন নির্মান হত্যার দায়ে জড়িত থাকার অপরাধে তাকে স্থানীয় সরকারের প্রজ্ঞাপনে স্থায়ীভাবে অপসরন করা হয়। এরপর ৭ই জুলাই স্থানীয় সরকারের প্রজ্ঞাপন জারীর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার পদটি শূন্য ঘোষণা করে। নিয়মতান্ত্রিকভাবে আমিরুল ইসলাম মোল্যা প্যানেল চেয়ারম্যান-২ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মর্মে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত আমিরুল ইসলাম মোল্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, তিনি ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন। এর আগে প্যালেন চেয়ারম্যান-১ ইলিয়াজ শেখ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর বর্তমান প্যালেন চেয়ারম্যান-০২ আমিরুল ইসলাম মোল্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।