১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নের শাহ আসাদুজ্জামান তপন এর পরিচয়

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের “শাহ পরিবার”। একটি আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের সৈনিক এই পরিবার। আওয়ামী লীগের খুব খারাপ সময়ে ডুমাইন ইউনিয়নে আওয়ামী লীগকে ধরে রেখেছে যে কয়টি পরিবার তার মধ্যে “শাহ পরিবার” অন্যতম। মহান মুক্তিযুদ্ধের সময় শাহ মোশারফ হোসেন (ডাবলু) বীরমুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক সাহায্য, খাবার-দাবার থেকে শুরু করে অন্যান্য সাহায্য করতেন। সে সময়ে ব্যারিস্টার সালাউদ্দিন এবং শাহ মোশারফ হোসেন(ডাবলু) এই দুইজন মানুষ এলাকায় বিভিন্ন সাংগঠনিক কাজ করতেন।

পরবর্তীতে রিলিফ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন বীরমুক্তিযোদ্ধা শাহ মোশারফ হোসেন (ডাবলু)। তাঁর ২য় সন্তান শাহ আছাদুজ্জামান তপন। ডুমাইন ইউনিয়নে ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। মধুখালী উপজেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদের অন্যতম সদস্য, ডুমাইন ইউনিয়নের জনপ্রতিনীধী হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে ডুমাইন ইউনিয়নের ডুমাইন জিরো পয়েন্ট থেকে উত্তর দিকে শাহ বাড়িতে পাকহানাদার বাহিনী বোম্বিং করে তাতে শাহ বাড়ির দুইটি ঘর দুমড়ে -মুচড়ে বোমের আঘাতে পুকুর হওয়ায় তার মধ্যে পড়ে যায়। শাহ বাড়ির বড় ছেলে শাহ আব্দুর রউফ (ভানু), তাঁর সহধর্মিণী মাটি চাপা পড়েন এবং তাঁর নাতি ছেলে শাহ মোঃ মনজুরুল ইসলাম (সামু),১২ বছর, মাথা নিচের দিকে গিয়ে মাজা পর্যন্ত মাটি চাপা পড়েন।সবাই ভেবেছিলেন সামু শহীদ হয়েছেন কিন্তু মাটি থেকে তোলার পরে সামু কেঁপে উঠেন।

এখনো বেঁচে আছেন সামু। বর্তমানে মুন্সিগঞ্জে বসবাস করছেন এবং আওয়ামী লীগের রাজনীতি করেন। সাবেক চেয়ারম্যান তপনের ছোট চাচা বীরমুক্তিযোদ্ধা শাহ শাহজাহান (চুন্নু), সাবেক সভাপতি, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ, সাবেক সভাপতি, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়, সাবেক সভাপতি, ডুমাইন বাজার মসজিদ। চাচাতো ভাই, শাহ কামরুজ্জামান কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগ এবং মেম্বার, ৫নং ওয়ার্ড, ডুমাইন ইউনিয়ন পরিষদ। চাচাতো ভাই, শাহ নাঈম আহমেদ, মধুখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য এবং সভাপতি, ডুমাইন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ভাতিজা, শাহ জায়েদ হোসেন, মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর এক ভাতিজা শাহ আজাদ মাহবুব (বিপ্লব),বিশিষ্ট সমাজ হিতৈষী, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি, মধুখালী, ফরিদপুর এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। সমাজসেবার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করে ভাল পথে নিয়ে আসতে কাজ করে যাচ্ছেন। শাহ পরিবারের শাহ আছাদুজ্জামান তপন, সৎ, ভদ্র, বিনয়ী, পরোপকারী এবং সাংগঠনিক ব্যক্তিত্ব।

আওয়ামী লীগের খারাপ সময়ে “শাহ পরিবার” তাঁদের বাড়ির জায়গাতেই আওয়ামী লীগ অফিস উঠিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালাতেন। পরিশেষে বলতে চাই, তিনি প্রিয় ডুমাইন ইউনিয়নবাসীকে জানান আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাপ। তিনি আরো বলেন ডুমাইন ইউনিয়ন আমার ভালবাসার ঠিকানা,আমার প্রিয় জন্মভূমি। দীর্ঘ পথ পরিক্রমায় আপনাদের সাথে আমি ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনারা প্রিয় ৬নং ডুমাইন ইউনিয়নবাসী ধর্ম-বর্ণ,দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ আমাকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন। নিজের সন্তান, আপন ভাই ও ঘনিষ্ঠ বন্ধুর মতোই আমার ডাকে সাড়া দিয়েছেন। আমার চাওয়া-পাওয়ার চেয়েও অনেক বেশি আপনারা দিয়েছেন। আমি সৌভাগ্যবান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের অকৃত্রিম ভালবাসা ও আকুণ্ঠ সমর্থন আমাকে শিখিয়েছে প্রতিটি গ্রামই আমার গ্রাম, প্রতিটি বাড়ীই আমার বাড়ী, আমার অস্তিত্বের শেঁকড়। আমি সর্বাত্বক চেষ্টা করেছি, প্রতিটি প্রান্তে গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনার এবং প্রয়োজনে জনগণের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানোর। আপনাদের হাসি মুখ আমার জীবনকে অর্থবহ করে তোলে, তাই বারবার ছুটে গিয়েছি আপনাদের কাছে ছেলে হিসেবে, ভাই হিসেবে,বন্ধু হিসেবে,প্রিয়জন হিসেবে। প্রিয় ৬নং ডুমাইন ইউনিয়নবাসী অধিকাংশ মানুষ যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন,আকুণ্ঠ সমর্থন দিয়ে পাশে ছিলেন,আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে চেয়েছিলেন আপনাদের উদ্দেশে বলছি, আমি ডুমাইন ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, প্রতারণা মুক্ত ডুমাইন ইউনিয়ন গড়তে চাই এবং ডুমাইন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চাই।

আপনারা যারা আমার সমর্থক, ভক্তবৃন্দ আছেন আমার উন্নয়ন বার্তা, হৃদয়ে ধারণ করুন এবং আগামী ২৭ জুলাই,২০২২ বুধবার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন এবং বিগত দিনের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে আত্মনিয়োগ করুন আনারস মার্কার বিজয়ে। যে প্রবল ভালবাসার বন্ধনে আপনারা সকলে আমাকে আবদ্ধ করেছেন ইচ্ছা করলেও আপনাদের কাছ থেকে দূরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। সারা জীবন এভাবেই আপনাদের পাশে থেকে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন। অদূর ভবিষ্যতে সৃষ্টিকর্তা অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের ভালবাসায় সিক্ত শাহ আছাদুজ্জামান তপন ।